প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিতে আসার পথে এক যুবলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে নগরীর আমানতগঞ্জ ঝাপ বস্তির সামনে এ ঘটনা ঘটে। আহত নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মজিবর সিকদার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে সকালে বরিশাল আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে বঙ্গবন্ধু...
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা আলবদর নেতা বা সদস্য ছিলেন- এমন কোনো প্রমাণ হাজির করতে ব্যর্থ হয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ট্রাইব্যুনাল মন্তব্য করেছেন, শাহরিয়ার কবিরের বইতে যা আছে তা ঘরে বসে হুবহু তুলে দেয়া হয়েছে চার্জশিটে। তদন্ত কর্মকর্তা স্পটে যাননি। একটি বই পেয়ে মনে করেছেন সব পাওয়া হয়ে গেছে।
ট্রাইব্যুনাল তীব্র ক্ষোভের সাথে বলেন, চারটি অভিযোগের পক্ষে শুধু ২০০৭ সালের ভোরের কাগজের একটি কপি আর শাহরিয়ার কবিরের বই ছাড়া কিছু নেই। কেন, ১৯৭২ সালের কোনো পেপার পাননি আপনারা? ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল...
নেতিবাচক প্রচারণা সত্বেও বৃটেনে গত কয়েকবছরে নাটকীয়ভাবে দ্বিগুন হয়েছে ইসলাম ধর্ম গ্রহনের হার। ফেইথ ম্যাটার নামে একটি প্রতিষ্ঠান পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
তথ্য প্রতিবেদনে বলা হয়, বৃটেনে ইসলাম সম্পর্কে নেতিবাচক প্রচারণা সত্বেও ধর্মান্তরিত হবার হার দ্বিগুন হয়েছে। ইসলাম গ্রহণকারীদের সংখ্যা গত এক দশক আগে ১৪ থেকে ২৫ হাজারের মত থাকলেও বর্তমান গবেষণা বলছে এর সংখ্যা এখন ১ লক্ষের উপরে। এবং প্রতি বছর এখানে নতুন করে ৫ হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। স্কটিশ ক্যানসাসের অধিবাসীদের ওপর এবং লন্ডনের মসজিদগুলোতে চালানো এক গবেষণায় দেখা গেছে সেখানে প্রতিবছর ১৪'শর...
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর নতুন চিন্তা ভাবনা নিয়ে আসুক। নিজেদের অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে আরো এগিয়ে নিক এই কামনা। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা আপনার জীবনকে আরও সুন্দর করুক এই প্রত্যাশা রইল।
নতুন বছরকে আপনি কিভাবে দেখতে চান?
আপনার চাওয়া ও প্রত্যাশা কি?
জনগন, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবিদের কেমন চরিত্র আপনি আশা করেন?
কোন কোন স্থানে সমস্যা আছে...
ঝিনাইদহ শহরের পবহাটিতে নির্বাচনী কার্যালয়ের সামনে ৩ যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলো- শহরের পবাহাটি গ্রামের আলমগীর হোসেন, ভূটিয়ারগাতী গ্রামের বজলুর রহমান ও পোড়াহাটি গ্রামের সোহাগ। এরা সকলেই পৌর যুবলীগের সক্রিয় কর্মী বলে দলীয় সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের পবহাটি গ্রামের কমিশনার প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী কার্যালয়ের সামনে বসে যুবলীগ কর্মীরা চা পান করছিল। এ সময় একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে এলাকা ত্যাগ করে। এতে যুবলীগ কর্মী আলমগীর ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত বজলুর...
গণতন্ত্রের নামে দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিজম চলছে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট নাগরিক রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও সুশীল সমাজের নাগরিকরা। বর্তমান পরিস্থিতিকে শ্বাসরুদ্ধকর বলে অভিহিত করে বিশিষ্টজনেরা বলেন, এ অবস্থা থেকে গণতন্ত্র ও নাগরিকদের মুক্ত করতে সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলতে হবে। সোমবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত বাংলাদেশে আইনের
শাসনের বর্তমান অবস্থা শীর্ষক গোলটেবিল আলোচনায় তারা এ কথা বলেন। সুজন সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন বিচারপতি কাজী এবাদুল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও শালিস কেন্দ্রের প্রধান নির্বাহি এডভোকেট সুলতানা...
বিচার বিভাগ নিয়ে টিআইবি'র রিপোর্ট বিভ্রান্তিকর: আইনমন্ত্রী
বিচার বিভাগ সম্পর্কে টিআইবি প্রকাশিত রিপোর্ট বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নব নির্বাচিত কার্য নির্বাহি কমিটি ২০১১-এর অভিষেক ও শ্রেষ্ঠ রিপোর্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিআরইউ-এর নব নির্বাচিত সভাপতি মুস্তাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারনেট প্রোভাইডার বাংলা লায়নের চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল মান্নান, ডিআরইউ-এর...
বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী মামলা মোকাবেলায় আইনি লড়াই জোরদার করার জন্য তার স্বজনদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা সাহস হারাবে না। আমি ঠিক আছি। আইনি লড়াই করার জন্য তৈরি হও। পরিবারের সদস্যরা আজ তার সঙ্গে কারাগারে দেখা করতে গেলে তিনি এভাবেই সাহস জোগান তাদের।
তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না, সোজা হয়ে হাঁটতে পারছেন না ব্যথায় কাতরাচ্ছেন-তারপরও মনোবল হারাননি এই প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান। আইনের প্রতি শ্রদ্ধাশীল এ নেতা আগামী ৩০ ডিসেম্বরের জন্য প্রস্তুতি নিতে বলেছেন আইনজীবীদের। কথাগুলো জানালেন তার আইনজীবী ব্যারিস্টার পারভেজ।
...
গত ৬ ডিসেম্বর আরব সাগরে বাংলাদেশি জাহাজ জাহান মনি ছিনতাই করে সোমালিয়ার দস্যুরা।
আজ ২২ ডিসেম্বর। সরকার এতই ব্যস্ত সোমালিয়া সরকারের সাথে এসব হতভাগ্য নাবিকদের উদ্ধারের ব্যপারে এখনও কোন আলোচনা করতে পারেনি।
........................................................
বাংলাদেশি পতাকাবাহী ছিনতাই করা জাহাজ ও নাবিকদের উদ্ধারে সোমালিয়া সরকারের সাথে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার রাজধানীর...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার তাকে পল্টন থানাধীন রাষ্ট্রপতির গাড়িবহরে হামলা মামলায় ৩ দিন রিমান্ড শেষে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে গত ১৩ নভেম্বর রাতে গাড়িতে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমাণ্ড আবেদন করলে শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন রিমান্ড আবেদন ও জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মিজানুর রহমান নিবেদনে উল্লেখ করেন, ওইদিন রফিকুল ইসলাম খান ঘটনাস্থলে সরাসরি উপস্থিত থেকে গাড়ি...
কখনো যদি কোন ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিও। আমার আর বাঁচার কোন পথ নেই। হামীম গ্রুপের পুড়ে যাওয়া গার্মেন্টসের ৬ষ্ঠ তলার সুইং অপারেটর রঞ্জু মিয়া মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মোবাইল ফোনে কেঁদে কেঁদে শেষ এই কথাটুকুই বলেছিলো তার স্ত্রী শাহনাজ বেগমকে। বুধবার পুড়ে যাওয়া ওই গার্মেন্টসের দিকে তাকিয়ে আজ শাহনাজের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশুলিয়ার বাতাস। হাজার বার খুঁজেও সে পাচ্ছে না রঞ্জুর লাশের সন্ধান।
রঞ্জু ও শাহনাজ আশুলিয়ার ভুঁইয়াপাড়ার মসজিদ সংলগ্ন একটি ঘরে ভাড়া থাকতো। রঞ্জুর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের একঢালা গ্রামে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম...
পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে প্রকাশিত টিআইবির প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক, বাস্তবতা বিবর্জিত ও ষড়যন্ত্রমূলক বলে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন। সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজি (প্রশাসন) একেএম শহীদুল হক, অতিরিক্ত আইজি (টিআইবি) মোখলেছুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আহমেদ, অতিরিক্ত ডিআইজি নুরুজ্জামানসহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের জনগণ যদি টিআইবির রিপোর্ট তদন্তের দাবি জানায় তাহলে তা তদন্ত করা হবে। টিআইবির প্রকাশিত প্রতিবেদনে ১ হাজার ৪৯ জনের মতামত নেয়া হয়েছে। যারা মতামত দিয়েছেন তাদের...
মুহাম্মদ ইউনূসের বিবৃতি
তদন্তের উদ্যোগকে স্বাগত জানাই গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে তহবিল সরানোর অভিযোগের তদন্ত হওয়া উচিত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন, তাকে স্বাগত জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস।
গতকাল রোববার পর্তুগালের রাজধানী লিসবন থেকে পাঠানো এক বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ইউনূস বলেন, ‘আমি আশা করি, যত দ্রুত সম্ভব এই তদন্ত সম্পন্ন করে প্রকৃত পরিস্থিতি দেশবাসীর সামনে তুলে ধরে এই বিতর্কের অবসান করা হবে।’ তিনি বলেন,...