বৃহস্পতিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৭ মে ২০১২; রাত ১০:২০

জার্মানীতে উচ্চ শিক্ষা-৩ঃ কিছু দরকারি লিংক

লিখেছেন মোকাররম৭৬ ০৪ জানুয়ারী ২০১১, দুপুর ১২:৪০




ছবিঃ মিউনিখ ইউনিভার্সিটি ক্যাম্পাস

(গত সংখ্যার পর)

বর্তমানে প্রায় অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে আন্তর্জাতিক মাস্টার্স ও পিএইচডি কোর্স চালু আছে। ধীরে ধীরে সব বিশ্ববিদ্যালয় একাধিক বিষয়ে ইংরেজি মাধ্যমে আন্তর্জাতিক মাস্টার্স কোর্স চালুর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। ছাত্রদের দৈনন্দিন কাজের প্রয়োজনে ব্যবহারিক জার্মান ভাষা শিক্ষার জন্য আন্তর্জাতিক কোর্সগুলোতে জার্মান ভাষার কোর্স বিনামূল্যে শেখানো হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে খণ্ডকালীন ছাত্র চাকরি বা পিএইচডি গবেষণার জন্য জার্মান ভাষা তেমন একটা জরুরি নয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে পার্টটাইম কাজের জন্য জার্মান ভাষা জানা জরুরি।

চাকরির ক্ষেত্রে জার্মান ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা এবং চাকরি পাওয়া সহজ হয়। জার্মানিতে অবস্থিত বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলোতে জার্মান ভাষা জানা জরুরি নয়। এ ব্যাপারে কম্পিউটারের যন্ত্রাংশ প্রস্তুতকারী বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইনফিনিয়ান টেকনোলজি (Infineon Technology)-এর সহযোগী কোম্পানিতে সস্ত্রীক চাকরিরত ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল্লাহ বলেন, ‘জার্মানি ভাষা জানা থাকলে এখানে চাকরির সম্ভাবনা ৯০ শতাংশের বেশি। বাংলাদেশের ছাত্ররা জার্মানি এবং এর শিক্ষাব্যবস্থা সম্পর্কে খুব বেশি তথ্য জানে না। এখানে টিউশন ফি ছাড়া পড়াশোনা করা যায়, উপরন্তু স্কলারশিপের সুযোগও প্রচুর। আমার স্ত্রী জার্মানিতে এসে সিমেন্স কোম্পানির স্কলারশিপ অর্জন করে। এখানের সুযোগগুলো সম্পর্কে বাংলাদেশী ছাত্রদের আরো বেশি জানা দরকার এবং মিডিয়াতে আসা দরকার।

জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশের ক্ষেত্রে বাড়তি সুবিধা হলো ইইউ ভিসা (EU Visa)। ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেকোনো একটি দেশের ভিসা থাকলে আপনি সেই ভিসা ব্যবহার করে যেতে পারবেন অন্যান্য দেশেও। এ ক্ষেত্রে চাকরি, গবেষণা বা ভ্রমণের জন্য ইইউভুক্ত দেশগুলোকে এক দেশ হিসেবে ভাবতে পারেন। একজন ছাত্র পড়াশোনার পাশাপাশি প্রতি মাসে ৮৬ ঘণ্টা কাজের অনুমতি পায়। ৫০-৬০ ঘণ্টা পার্টটাইম কাজ পেলেই মোটামুটি খরচ চালানো যায়। এ ছাড়া ছয় মাস অর্ধদিবস বা তিন মাস পূর্ণদিবস কাজের অনুমতি ছাত্র ভিসাতে দেয়া হয়। কম্পিউটার সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা (যেমন¬ কম্পিউটার প্রোগ্রামিং, ওয়েবপেজ ডিজাইন বা অন্যান্য) থাকলে খণ্ডকালীন ছাত্র চাকরি বা পড়াশোনা শেষ করার পর চাকরি পেতে যথেষ্ট সহায়ক হয়।

এখানে একটা অভিজ্ঞতার কথা না বললেই নয়, বাংলাদেশের ছাত্ররা ইন্টারনেটে সময় দিয়ে ধৈর্যের সাথে সার্চ করতে এখনো অনেক পিছিয়ে আছে। আপনাকে বুঝতে হবে, ইন্টারনেটই আপনার সবচেয়ে বড় সাহায্যকারী। কোনো মিডিয়া সেন্টার নয়, সরাসরি আপনি নিজেই চেষ্টা করুন ভর্তির জন্য। প্রথমে সব ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোর তালিকা করুন, বিশেষ করে ইংলিশ ভার্সনগুলোর। এ ক্ষেত্রে google.com-এর সাহায্য নিন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ধৈর্য সহকারে সার্চ করুন। যত বেশি বিশ্ববিদ্যালয়ে apply করবেন, আপনার চান্স পাওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে। ইন্টারনেটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর জন্য তো আর অতিরিক্ত খরচ করতে হচ্ছে না। একই document শুধু কপি করে দিলেই হলো। ভারতীয় এক ছাত্রের প্রচেষ্টার কথা বলি, যিনি জার্মানির সব বিশ্ববিদ্যালয়ে apply করে চান্স পেয়েছেন একটিতে। তার মেহনত সত্যিই অনুকরণীয়।

জার্মানিতে পড়াশোনার জন্য আসতে পারেন কয়েকভাবে। উচ্চ মাধ্যমিক পাস করে কেউ চাইলে তাকে জার্মান ভাষা কোর্সে ভর্তি হতে হবে। খুব কমসংখ্যক বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট পর্যায়ে ইংলিশ ভাষায় কোর্স চালু আছে। প্রথম চেষ্টা করতে পারেন ইংলিশ ভাষায় পড়ানো হয় এমন কোনো subject-এ ভর্তি হতে। তা না পেলে দু’ভাবে ব্যাচেলর কোর্সে ভর্তি হওয়া যেতে পারে। প্রথমত, বাংলাদেশে জার্মান ভাষার কিছু প্রাথমিক জ্ঞান নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য apply করুন। ভর্তি হতে পারলে এখানে এসে মূল কোর্স শুরুর আগে ছয় থেকে এক বছরের মধ্যে জার্মান ভাষার বাকি কোর্স করে ফেলুন। অন্যভাবেও আসা যায়, আপনি সরাসরি বাংলাদেশ থেকে জার্মানির যেকোনো ভাষা শিক্ষা কেন্দ্রে apply করুন। ভর্তি হতে পারলে ভাষা শিক্ষার জন্য ভিসা পাবেন। এখানে এসে ভাষা শিক্ষা সমাপ্ত করে বিশ্ববিদ্যালয়ে আপনার পছন্দের subject-এ ভর্তি হতে পারেন। তবে এই প্রক্রিয়া বেশ costly. মাস্টার্সে ভর্তির জন্য প্রথমে ডাড (daad.de)-এর ওয়েবসাইট থেকে কোনো কোনো ভার্সিটিতে আপনার সাবজেক্ট আছে তার তালিকা তৈরি করুন। আপনার যোগ্যতা (যেমন¬ রেজাল্ট, TOEFL/IELTS ইত্যাদি) পুরোপুরি খাপ না খেলেও নির্দ্বিধায় apply করুন।

পিএইচডি’র জন্য সরাসরি apply করতে পারেন। ভার্সিটির ওয়েবসাইট থেকে আপনার সাবজেক্ট সংশ্লিষ্ট ফ্যাকাল্টির ইনস্টিটিউটগুলোর তালিকা তৈরি করুন। ইনস্টিটিউট প্রফেসরকে সরাসরি email করুন। জানতে চান পিএইচডি’র সুযোগ আছে কি না। যদিও জার্মান বা ইউরোপীয় মাস্টার্স ডিগ্রি না থাকলে সরাসরি পিএইচডিতে নিতে চান না। প্রফেসর যদি রাজি হন সে ক্ষেত্রে বুঝবেন তার পর্যাপ্ত ফান্ড আছে আপনার জন্য। আরেকটা কথা বলে রাখা ভালো, বাংলাদেশে অনেকের একটা ভুল ধারণা হচ্ছে, উচ্চশিক্ষা করতে হবে স্কলারশিপ নিয়ে, আর তা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য। পিএইচডি’র জন্য স্কলারশিপ জরুরি।

আগেই বলেছি, ছাত্রাবস্থায় পার্টটাইম কাজ পাওয়ার জন্য কম্পিউটার প্রোগ্রামিং বা কম্পিউটার সংশ্লিষ্ট কাজ জানা থাকা খুবই সহায়ক। এ ক্ষেত্রে দেশেই পরিচিত কারো কাছে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রোগ্রামিং বা ওয়েবপেজ ডিজাইনিং ইত্যাদি কাজের প্রাথমিক ধারণা নিতে পারেন।

জার্মানির উচ্চশিক্ষা সম্পর্কে তথ্য পাবেন কিভাবে? প্রথম কথা, আপনাকে ইন্টারনেটে লেগে থাকতে হবে। নিয়মিত ইন্টারনেটে বসা, সার্চ করা ও ব্যাপক যোগাযোগ অত্যাবশ্যক। ইন্টারনেটে আপনার পরিচিতি সার্কেল বাড়াতে হবে। জার্মানি ও এর বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য, ছাত্রবৃত্তিসহ অন্যান্য তথ্যের জন্য গুরুত্বপূর্ণ উৎসগুলোর মধ্যে জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস (DAAD, www.daad.de ) গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন সাবজেক্টের তালিকা ও স্কলারশিপের তথ্য পাবেন। স্কলারশিপের জন্য জার্মান সায়েন্স ফাউন্ডেশন (DFG, www.dfg.de ), জার্মান শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় (BMBF, www.bmbf.de ) উল্লেখযোগ্য। এসব সংস্থার ওয়েবসাইটের সংশ্লিষ্ট ইংলিশ সংস্করণে আপনাকে ব্যাপক সার্চ করতে হবে।

বাংলাদেশী ছাত্ররা ইতোমধ্যে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BSA) গড়ে তুলেছে যা নতুন ছাত্রদের জন্য সহায়ক ভূমিকা পালন করছে। BSA-এর ওয়েবসাইট www.bsa-germany.de আপনাকে দেবে যথেষ্ট সহায়তা। এ ছাড়াও bsa-germany yahoo group-এর সদস্য হয়ে ইমেইল করলে আপনি জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রদের কাছ থেকে যথেষ্ট তথ্য আর অভিজ্ঞতা পেতে পারেন। ঢাকাস্থ জার্মান কালচারাল সেন্টার (www.goethe.de/dhaka ) জার্মান দূতাবাসের ওয়েবসাইট (www.dhaka.diplo.de ) পাবেন জার্মানিতে উচ্চশিক্ষার পর্যাপ্ত তথ্য।

তথ্যের খনিঃ
scholarship, আপনার কাংখিত সাব্জেক্ট পেতে এই লিংকগুলো কাজে দিবে:

http://www.daad.de/en/index.html (জার্মান একাডেমিক একচেঞ্জ সার্ভিস , এখানে মাষ্টার্স, পিএইচডি, পোষ্টডক সহ সব ধরনের তথ্যে ও স্কলারশিপের জন্য দরকারি)
http://www.bmbf.de/en/index.php (জার্মান শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়। এরা সীমিত আকারের স্কলারশীপ দেয়। এখানে চেষ্টা করুন )
http://www.dfg.de/en/ http://www.dfg.de/en/research_funding/programmes/index.html (এরা মুলত পিএইচডি, পোষ্ট ডক স্কলারশীপ দেয়। )
http://ec.europa.eu/education/programmes/mundus/index_en.html
(একে ইরামুস প্রোগ্রাম বলে। অনেক মাষ্টার্স কোর্স ও স্কলারশীপ অফার করে ইরামুস। এটি ইউরোপিয় ইউনিয়নের একটি প্রকল্প। অনেক বাংলাদেশী ছাত্র এটি নিয়ে ইউরোপের অনেক বিশ্ববিদ্যালয়ে মাষ্টার্স ও পিএইচডি করছেন)

এখানে আমি মাত্র কয়েকটি নমুনা লিঙ্ক দিলাম, এগুলেই সব না। আপনি daad.de
ইংলিশ সাইটে অনেক লিঙ্ক পাবেন। এখানে জার্মানীর বিশ্ববিদ্যালয়গুলোর একটা লিষ্ট পাবেন, http://www.studyineurope.eu/study-in-germany/higher-education-institutions/

Computer Science & Engineering:
http://www.iti.cs.tu-bs.de/TI-INFO/waetjen/application-form.pdf
http://www.euroeducation.net/euro/fachhochschule_frankfurt_computer_science.htm
http://www.tu-harburg.de/education/master/
http://www.learn4good.com/great_universities/computer_science_university_degrees.htm

Electrical & Electronics Engineering:
http://www.jacobsuniversity.de/schools/ses/programs/graduate/electricalengineering/admission/
http://www.msc-ee.hs-bremen.de/
http://www.tu-harburg.de/education/master/
http://www.learn4good.com/great_universities/engineering_master_degree_programs.htm

Civil, Mechanical Engineering, and Applied maths:
http://www.msc.commas.uni-stuttgart.de/
http://www.ce.tu-darmstadt.de/index.en.php?language=en
http://www.uni-due.de/computationalmechanics/
http://www.tu-braunschweig.de/cse/index.html
http://www.bauing.ethz.ch/master/index_EN
http://www.ces.rwth-aachen.de/index_eng.html
http://www.come.tum.de/cms/
http://www.cse.tum.de/course/plan.html
http://www.ruhr-uni-bochum.de/comp-eng/
http://www.warem.uni-stuttgart.de/
http://gacm.informatik.uni-stuttgart.de/gacm/html/about/affiliatedPrgs.php

best courses for bachelor(undergraduate) study
http://www.ce.tu-darmstadt.de/index.en.php?language=en
http://www.ces.rwth-aachen.de/index_eng.html

MBA, BBA coursesঃ
http://www.find-mba.com/germany
http://www.postgraduate.de/MBA/Studium/Master_of_Business_Administration_ (MBA)_2673.htm
http://www.tu-harburg.de/education/master/
http://www.wiwi.euv-frankfurt-o.de/en/studium/studienangebot/index.html

For PhDঃ
যারা পিএইচডি করতে চান, তাদের জন্য এটাকে তথ্যের একটা খনি বলা যেতে পারে। আপনি যে বিভাগেরই হোন না কেন, এই লিষ্টটি ভালো করে সার্স করুন। জার্মানীতে অনেক গ্রাজুয়েট স্কুল আছে যেগুলোর অধীনে পিএইচডি প্রোগ্রাম অফার করা হয়। আবেদন গৃহিত হলে আপনি জার্মান সায়েন্স ফাউন্ডেশান থেকে স্কলারশীপ পাবেন। স্কলারশীপ বা বেতন ছাড়া জার্মানীতে সেলফ ফিনান্সে পিএইচডি করার কোন সুযোগ নেই।

http://www.dfg.de/en/research_funding/programmes/list/index.jsp?id=GSC
(এটি ইংলিশে, কিন্তু এখানে গ্রাজুয়েট কলেজের পুর্নাংগ লিষ্ট নেই। এর জন্য আপনাকে পরবর্তি সাইটটি ভিজিট করতে হবে)
http://www.dfg.de/foerderung/programme/listen/index.jsp?id=GRK
(সাইটটি জার্মানে)
http://www.dfg.de/foerderung/programme/listen/index.jsp?id=GRK

Google Search:
পর্যাপ্ত তথ্যের জন্য গুগল মামা অন্যতম সহায়ক। এর জন্য দরকার আপনার মেহনত ও ধৈর্য্য। কিছু কি ওয়ার্ড দিয়ে আপনি গুগল সার্স করুন, যেমন, "Higher study in Germany", "Scholarships in Germany",
"Masters Course + Germany", "Masters in Botany + Germany" etc

(চলবে)

বিষয়শ্রেণী: বিবিধ
শেয়ার করুনঃ
২৯৮৩ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
৩৫ জনের পছন্দ
রেটিং দিতে লগইন করুন
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জবাব দিতে সমস্যা হলে এখানে ক্লিক করুন এবং নতুন পাতায় মন্তব্য লিখুন
132036
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ১২:৪১
সাইফ বরকতুল্লাহ লিখেছেন : দরকারী পোস্ট। অনেক ধন্যবাদ
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ১২:৫১
98692

মোকাররম৭৬ লিখেছেন : কাজ়ে লাগলে ভাল লাগবে
132048
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ০১:০২
মিডিয়া ওয়াচ লিখেছেন : লিঙ্ক গুলোর কাজে দিবে। লেখাটা প্রিয়তে রাখলাম। ধন্যবাদ আপনাকে কষ্ট করে লেখার জন্য
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ০১:১৬
98711

মোকাররম৭৬ লিখেছেন : ধন্যবাদ। কাজে লাগলে শ্রম সার্থক হবে
132049
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ০১:০৩
নাজমুস সাকিব লিখেছেন : ওরে খোদা। পুরা আগুন পোস্ট দিছেন। শুধু ৭০% পইড়াই কমেন্ট করতে লগিন করলাম। পুরা আগুউউউউউউউউন পোস্ট। জার্মানীতে কেউ যদি সত্যিই পড়তে চায় আপনার পোস্ট তার এক নাম্বার প্রায়োরিটি হওয়া উচিত।
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ০১:২১
98725

মোকাররম৭৬ লিখেছেন : ওতো ভালো হয়নি ভাইজান। ভালো লিখতে গেলে টাইম লাগে রে ভাই, সেটা পাওয়া মুসকিল। কিছু লিংকের নমুনা দিয়েছি, বাকিগুলো যারা আগ্রহী তাদের নিজেদেরই খুজে বের করতে হবে। সব সাবজেক্টের জন্য ( যেমন আইন, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক এ্যাড ইত্যাদি ) উচ্চ শিক্ষার সুযোগ আছে, কিন্তু সেগুলোর ব্যপারে আমি এক্সপার্ট না, তাই ভালো ভাবে দিতে পারলাম না
132051
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ০১:০৩
শিশির ভেজা ভোর লিখেছেন : যে পোষ্ট দিছেন তাতে এই পোষ্টের উপ্রেই একটা পিএইচডি কোর্স সম্পন্ন করা যায়।
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ০১:১৭
98712

মোকাররম৭৬ লিখেছেন : কিছুটা টাইম লেগেছে লিখতে, তবে ওতো বেশী না। ধন্যবাদ পড়ার জন্য>
132165
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ০৩:১৬
জয় হাসান লিখেছেন : অনেক তথ্যবহুল লেখা। প্লাস্+
মোকারম ভাই, বাংলাদেশ থেকে ওখানে গিয়ে মোটামুটি মানের ইউনিভার্সিটিতে MBA করতে ইন টোটাল কত লাগতে পারে একটা আইডিয়া দিতে পারবেন?
(Not only tution fee, but also living expence + other cost...bla bla bla)
বেশী কষ্ট দিবোনা। আপনার অভিজ্ঞতার আলোকেই এক কথায় উত্তর দিয়েন।
০৪ জানুয়ারী ২০১১; দুপুর ০৩:৫৭
98889

মোকাররম৭৬ লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য। আপনার জন্য -----
---- জার্মানীর বেশীর ভাগ ক্ষেত্রেই লেখা পড়া ফ্রি। কযেক বছর আগেও পুরোপুরি ফ্রি ছিল! এখন অবশ্য কিছু কিছু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো সিমিষ্টার প্রতি ৫০০ ইউরো (বাংলাদেশী টাকা ৪৫-৫০ হাজার টাকা) দিতে হয়।
----- বিবিএ, এমবিএ এর জন্য চান্স পেলে সেমিষ্টার ফি, মাসের খরচ লাগবে
---- যে সব ভার্সিটিতে এখনোও টিউশান ফি নেই, সেগুলোতে চান্স পেলে তো কোন টিউশান ফি লাগছে না, শুধু মাসিক থাকা খাওয়ার খরচ
---- মাসে ৩৫০-৪০০ ইউরো লাগে সাধারন লাগে
---- কোন কোন ভার্সিটিতে বিবিএ এমবি আছে তার জন্য আপনাকে http://www.find-mba.com/germany ধৈর্‍্য ধরে সার্স করতে বলবো
০৪ জানুয়ারী ২০১১; বিকেল ০৪:৪১
98935

জয় হাসান লিখেছেন : অনেক ধন্যবাদ।
132246
০৪ জানুয়ারী ২০১১; বিকেল ০৪:৩২
tech_sina লিখেছেন : খুবই দরকারি পোষ্ট। ধন্যবাদ।
০৪ জানুয়ারী ২০১১; রাত ০৮:১৬
99195

মোকাররম৭৬ লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য।
132261
০৪ জানুয়ারী ২০১১; বিকেল ০৪:৪৭
মু. নূরনবী লিখেছেন : ধন্যবাদ.....উপকারী পোষ্ট.....
০৪ জানুয়ারী ২০১১; রাত ০৮:১৬
99196

মোকাররম৭৬ লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য।
133566
০৫ জানুয়ারী ২০১১; রাত ০৮:২৫
অনিক ফয়সাল লিখেছেন : অসাধারণ পোস্টটির জন্য অনেক ধন্যবাদ,ভাইয়া।আমার ইচ্ছা বুয়েটে মেকানিকাল পড়া শেষ করে জার্মানীতে হায়ার স্টাডির জন্য আসবো।অপর্চুনিটি কেমন?
০৫ জানুয়ারী ২০১১; রাত ১১:২৭
100124

মোকাররম৭৬ লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য। আমার আগের পোষ্টগুলোও পড়তে পারো।
(তুমি বললাম, কারন আমিও তোমার মত একদশক আগে বুয়েট জীবন শেষ করেছি)। বিশেষ করে জার্মান রেডিও সাথে সাক্ষাতকারটি। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য ফিল্ড অনেক ভালো। এর জন্য আমার এই পোষ্টে দেয়া Civil, Mechanical Engineering, and Applied maths লিঙ্ক গুলো দেখতে পারো, বিশেষ করে Computational Engineering/Science এর লিঙ্কগুলো। Computational Engineering/Science মাষ্টার্স করতে পারো। এই ফিল্ডে অনেক ভালো ফিউচার। জব বা পিএইচডি পেতে তেমন বেগ পেতে হবে না
135562
০৮ জানুয়ারী ২০১১; রাত ১২:৪০
মোহাম্মদ লোকমান লিখেছেন : কষ্টসাধ্য লেখাটির জন্য ধন্যবাদ। যাদের উদ্দ্যেশ্যে লেখা তারা উুপকৃত হোক- এই কামনা করছি।
০৮ জানুয়ারী ২০১১; রাত ০১:০১
101529

মোকাররম৭৬ লিখেছেন : কিছুটা কষ্টের লেখা লোকমান ভাই।
ভালো থাকুন। ভাবি, বাচ্চারা ভালো তো?
১০
136659
০৯ জানুয়ারী ২০১১; সকাল ০৬:৩৬
এম এন হাসান লিখেছেন : আপনার পোষ্ট টি দেখেই লগওন করলাম। ইউকের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে দিন দিন।চলে আসব কিনা জার্মানীতে? HR/journalism এ একটা মাষ্টার্স করার ইচ্ছা।
এমবিএ/মাষ্টার্স করে পাশাপাশি এই লাইনে কাজ-টাজ পাওয়া যাবে কেমন?(গ্রাফিকস-ওয়েব টয়েব জানিনা ভাই) বিশেষ করে,জার্মান ভাষা তো জানিনা,শুনেছি সবচেয়ে কঠিন ভাষা নাকি জার্মান? এই ভাষার ভয়েই ইউরোপে যাইতে ইচ্ছা করেনা।
পোষ্ট টি অনেক কাজে লাগবে।ধন্যবাদ
১৩ জানুয়ারী ২০১১; রাত ০১:৪০
105751

মোকাররম৭৬ লিখেছেন : আপনার জন্য উত্তরটা একটু বড় করে দিতে হবে, তাই টাইম নিয়ে লিখতে হবে। সময় পেলেই উত্তর দিবো>
১১
137554
০৯ জানুয়ারী ২০১১; রাত ১১:৫০
তু্সা্র লিখেছেন : mokarram vaia i have 4.80 in hsc and 5.00 in ssc.is it enough to study in engineering at bachelor level in germany?besides im learning german in goethe institute in bangladesh.please answer.
১০ জানুয়ারী ২০১১; রাত ০১:০০
103298

মোকাররম৭৬ লিখেছেন : অবশ্যই। জার্মান ভাষা শিখে ব্যাচেলর লেভেলে ভর্তি হওয়া তুলনামুলক সহজ। আর ব্যাচেলর লেভেলে জার্মান ভাষায় পড়াশুনা করতে পারলে পরবর্তিতে চাকুরী পাওয়া খুব সহজ।
তুমি জার্মান কালচারাল সেন্টার থেকে জার্মানীতে উচ্চ শিক্ষার পর্যাপ্ত তথ্য পাবে। তোমার সফলতা কামনা করি
১২
138179
১০ জানুয়ারী ২০১১; দুপুর ০৩:৪৮
তু্সা্র লিখেছেন : Thank you vaia...
১০ জানুয়ারী ২০১১; রাত ০৯:২৪
103949

মোকাররম৭৬ লিখেছেন : u r welcome>
১৩
141479
১৪ জানুয়ারী ২০১১; রাত ১২:০২
এ,বি,এম, আল-আমীন চৌধুরী লিখেছেন : জার্মানিতে পড়তে যাওয়ার ইচ্ছা নাই।
মানে.......
সুযোগ নাই আর কি.................
১৩ অগাস্ট ২০১১; সকাল ০৯:০৭
350350

মোকাররম৭৬ লিখেছেন :
১৪
142902
১৫ জানুয়ারী ২০১১; রাত ০৮:০৩
তারিক রিদওয়ান লিখেছেন : কবে যে আসবো!
২০১৮ এর জানুয়ারীতে আমার ব্যাচেলর শেষ হবে ইনশাল্লাহ, ঐ বছরই আসার প্ল্যান আছে ভাইয়া :-)
১৫ জানুয়ারী ২০১১; রাত ০৮:১২
107518

তারিক রিদওয়ান লিখেছেন : আগের কমেন্টে কিছু ভুল আছে, এডিট কইরা দিলাম;

"কবে যে আসবো!
২০১৪ এর জানুয়ারীতে আমার বিএসসি শেষ হবে ইনশাল্লাহ, ঐ বছরই আসার প্ল্যান আছে ভাইয়া :-) "
১৫ জানুয়ারী ২০১১; রাত ০৮:২৩
107539

মোকাররম৭৬ লিখেছেন : u r welcome u r welcome
১৫ জানুয়ারী ২০১১; রাত ০৮:২৮
107555

তারিক রিদওয়ান লিখেছেন :
১৫
147561
২০ জানুয়ারী ২০১১; দুপুর ০২:৩১
ইকবাল হুসাইন হাসু লিখেছেন : Dear মোকাররম৭৬ ,
I am student of B.Sc. in Textile Engineering. (3rd Year)
Pabna Textile Engineering College, Pabna-6600.

Is there any better opportunity for M.S in Textile Engineering. or MBA.

Please Help Me.

My Email: iqbaltx@gmail.com.

Please send me a email. I wanna contact with you in future.
১৩ অগাস্ট ২০১১; সকাল ০৯:৩২
350357

মোকাররম৭৬ লিখেছেন : u r welcome
১৬
147968
২০ জানুয়ারী ২০১১; রাত ০৯:১৪
আধাঁরের পথিক লিখেছেন : অনেক অনেক অনেক..... ধন্যবাদ .।
অনেক কাজের পোষ্ট । আল্লাহ কপালে রাখলে অবশ্যই যাব । দুয়া করবেন ভাইয়া ।
২৩ জানুয়ারী ২০১১; রাত ০১:৫৪
113654

মোকাররম৭৬ লিখেছেন : দোয়া করি তুমিও ভালো করো
১৭
148891
২১ জানুয়ারী ২০১১; রাত ১০:১৫
Tamim লিখেছেন : কোন সিটি তে জব এর সুযোগ ভাল??
২৩ জানুয়ারী ২০১১; রাত ০১:৫৭
113655

মোকাররম৭৬ লিখেছেন : কাজ বলতে কি বুঝাতে চাচ্ছেন ঠিক ক্লিয়ার না।
অড জব অবশ্যেই বড় শহরে বেশী। ছোট শহরে জার্মান ভাষা না জানলে অড জব পাওয়া কঠিন। আর ইউনিভার্সিটিতে ষ্টুডেন্ট জবের কথা মিন করলে, বলবো প্রায় সব ভার্সিটিতেই পাবেন।
১৮
148951
২১ জানুয়ারী ২০১১; রাত ১১:১১
Tamim লিখেছেন : I gather most of information from internet but one important matter that I didn't found which is Residency. Can you please inform me what is possibility & chance to get residency after finish Masters. Plz explain in details if possible.
১৯
173062
১৩ ফেব্রুয়ারী ২০১১; রাত ১০:০১
বাবুয়া লিখেছেন : মিঃ মোকাররম, আপনার লেখাটা অত্যন্ত তথ্য নির্ভর। জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ে কিছুদিন পুর্বে আমি সংক্ষিপ্ত ভাবে অন্য একটি ব্লগ সদাইটে কিছু তথ্যমুলক লেখা পোস্ট দিয়েছিলাম-যা পাঠকদের সাথে শেয়ার করছি।আশা করি আমার লেখাটুকুও আপনার পোস্টের সহায়ক হবে।


জার্মানিতে উচ্চশিক্ষা কার্যক্রমে অর্থাৎ মাস্টার্স,

ডিপেস্নামা, ডক্টরেট ও পোস্ট ডক্টরেট কোর্সে ভর্তির জন্য নির্দিষ্ট সময়সূচি নেই। যে কোন মাসেই সেমিস্টার শুরু হতে পারে।

ভর্তির যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা ব্যাচেলর্স ডিগ্রিতে এবং চার বছরের ব্যাচেলর্স ডিগ্রিতে উত্তীর্ণরা মাস্টার্সে ভর্তি হতে পারেন। তবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির জন্য তিন বছরের ব্যাচেলর্স ডিগ্রিও গ্রহণ করা হয়। জার্মানির বিশ্ববিদ্যালয়ে পড়তে ভাষাগত যোগ্যতা অর্জন করতে হয়। এজন্য টেস্টডিইএফ অথবা ডিএসএইচ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শুধু জার্মান বিশ্ববিদ্যালয়ই ডিএসএইচ টেস্ট নিতে পারে। তবে টেস্টডিইএফ বিশ্বজুড়েই গ্রহণ করা হয়। কোন কোন বিশ্ববিদ্যালয় জিআরই, জিম্যাট স্কোরও চেয়ে থাকে।

ব্যাচেলর্স ও মাস্টার্সের বিষয়: সাইট ইঞ্জিনিয়ারিং, পস্ন্যান্ট অপারেশন্স এন্ড ম্যানুফেকচারিং অব উড প্রডাক্টস, পেইন্ট টেকনোলজি, ল্যান্ডসকেপ আর্কিটেকচার এন্ড এনভায়রনমেন্টাল পস্ন্যানিং, ল্যান্ডসকেপ পস্ন্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড জিওডেটিক সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল ইঞ্জিনিয়ারিং, জিওডেসি এন্ড জিওইনফরমেটিক্স, ইকনোমিক্স এন্ড ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। টেকনিক্যাল ইনফরমেটিক্স, এডাল্ট এডুকেশন। এক্সট্রা কারিকুলাম ইয়ুথ এডুকেশন, ইংলিশ এন্ড আমেরিকান স্টাডিজ, জার্মান স্টাডিজ, ইতিহাস, আইন, রাষ্ট্রবিজ্ঞান, প্রোটেস্ট্যান্ট থিওলজি/রিলিজিয়াস এডুকেশন, রিলিজিয়াস স্টাডিজ, স্যোসাল সাইকোলজি, স্যোসাল সায়েন্স, সোসিওলজি, স্যোসাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, টেক্সটাইল এন্ড ক্লথিং ইঞ্জিনিয়ারিং, ভোকেশনাল এডুকেশন, গণিত, ফিজিক্স/টেকনিক্যাল ফিজিক্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিকেল ইঞ্জিনিয়ারিং, মেটালস টেকনোলজি, বায়োকেমিস্ট্রি, আর্থ সায়েন্স, ফুড সায়েন্স, জিওগ্রাফি, হর্টিকালচার সায়েন্স, লাইফ সায়েন্স, মেডিকেল এন্ড নেচারাল প্রডাক্ট কেমিস্ট্রি, নিউট্রিশন, হোম এন্ড ইনষ্টিটিউশনাল ম্যানেজমেন্ট, পস্ন্যান্ট বায়োটেকনোলজি ইত্যাদি বিষয়ে জার্মানিতে পড়াশোনা করতে পারেন।

টিউশন ফি: জার্মানিতে উচ্চ শিক্ষার জন্য আগে টিউশন ফি ধার্য করতো না। ২০০৭ সাল থেকে টিউশন ফি নেয়ার প্রক্রিয়া শুরু করে। ইতিমধ্যে কিছু বিশ্ববিদ্যালয় টিউশন নেয়া শুরু করেছে। প্রতি সেমিস্টারে পাঁচশ ইউরো পর্যন্ত টিউশন ফি নিয়ে থাকে। এর বাইরেও কোন প্রতিষ্ঠান প্রশাসনিক কার্যক্রমের জন্য ৪০ ইউরো ও স্যোসাল সার্ভিসের জন্য ৪০-৭০ ইউরো নিয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও টিউশন ফি'র পরিমাণ সম্পর্কে জানা যাবে।

অন্যান্য ব্যয়: প্রত্যেক ছাত্রের জন্য প্রতিমাসে খাবার, কাপড়চোপড়, যাতায়াত, আবাসন, বইপত্র ইত্যাদি বাবদ ৫০০ থেকে ৭৫০ ইউরো ব্যয় হতে পারে। জার্মানিতে থাকতে হলে স্বাস্থ্যবীমা থাকা প্রয়োজন। কারণ সেখানে চিকিৎসা ব্যয় অত্যন্ত বেশি। প্রতিমাসে স্বাস্থ্য বীমা বাবদ প্রায় ৫০ ইউরো দিতে হয়। এছাড়া জার্মানিতে কর্মজীবী ও ছাত্রদের জন্য স্বাস্থ্যবীমা থাকা বাধ্যতামূলকও। অর্থাৎ স্বাস্থ্যবীমা না থাকলে কাজ করার অথবা পড়াশোনার অনুমতি পাওয়া যাবে না।

ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র: ভর্তির জন্য যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র, সব সনদপত্র ও নম্বরপত্রের ইংরেজি ভার্সন, প্রয়োজনীয় ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র, আবেদনের ফি প্রদানের কাগজপত্র, ভাষা শিক্ষার সনদ, পাসপোর্টের ফটোকপি প্রয়োজন হবে। ভর্তির শেষ তারিখ আছে কিনা দেখে নিতে হবে। ভর্তি অফিসে সরাসরি যোগাযোগ করাই ভালো। ওয়েবসাইট থেকেও আবেদনপত্র পাওয়া যায়। কোন কোন বিশ্ববিদ্যালয়ে অনলাইনেও আবেদন করা যায়। ভর্তি শাখায় যোগাযোগ করলে তারাও জানিয়ে দেবে কী কী কাগজপত্র প্রয়োজন হবে। সাধারণত ছয় থেকে আট মাস আগে ভর্তির বিজ্ঞপ্তি প্রচার করে।

থাকার ব্যবস্থা: জার্মানিতে বসবাস খুবই ব্যয়বহুল। বাসা ভাড়ার ব্যাপারে স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে থাকে। সেখান থেকে ভাড়া নেয়া যেতে পারে। আবার ভাড়া চেয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দেয়া যেতে পারে। জার্মানিতে পড়াশোনার জন্য জার্মান ভাষা জানতে হয়। তবে ইংরেজি ভাষায়ও অনেক কোর্স করার সুযোগ আছে। জার্মানি জার্মান ভাষা শেখানোর জন্য অনেক দেশেই গোটে ইনষ্টিটিউট চালু করেছে। এছাড়া জার্মান ভাষার ওপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সামার কোর্স চালু আছে।

কাজের সুযোগ: জার্মানিতে বিদেশী ছাত্ররা কাজের সুযোগ পায়। প্রতি বছর ৯০ দিন অথবা ১৮০ অর্থদিবস কাজের সুযোগ পায় অনুমতি ছাড়াই। তবে সপ্তাহে ২০ ঘন্টার বেশি কাজের অনুমতি দেয় না। অনেক রাজ্যে শুধু গ্রীষ্মের ছুটিতে কাজের অনুমতি দেয়। তবে স্থানীয় নিয়োগকর্তার অনুমতি নিয়ে সপ্তাহে অতিরিক্ত ১০ ঘন্টা কাজের অনুমতি পাওয়া যায়।

ক্রেডিট ট্রান্সফার: জার্মানিতে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ আছে। নূ্যনতম 'বি' গ্রেড থাকলে ক্রেডিট ট্রান্সফার করা যায়। এজন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হয়।

বৃত্তি: জার্মানিতে পড়াশোনার জন্য বৃত্তি পাওয়া যায়। এজন্য বিশ্ববিদ্যালয়ের অথবা সরকারের ওয়েবসাইটে যোগাযোগ করা যেতে পারে
১৩ অগাস্ট ২০১১; সকাল ০৯:০৭
350351

মোকাররম৭৬ লিখেছেন : ধন্যবাদ বাবুয়া ভাই। আপনার তথ্যগুলো কাজে দিবে আশাকরি
২০
239507
২১ এপ্রিল ২০১১; সকাল ০৭:২৪
kabir লিখেছেন : পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।পিলাচ.
২১
299032
১২ জুন ২০১১; রাত ০৯:০৭
আবেদীন লিখেছেন : ভাইয়া,
আমি খুব অদ্ভুত সমস্যায় ভুগতেছি, যা আপনাকে বিস্তারিত বলা প্রয়োজন।
আশা করি আপনি সাহায্য করতে পারবেন।
আমি আই,ইউ,টি থেকে ২০১০ সালে মেক্যানিকাল থেকে ৩,৫৩ নিয়ে পাস করি। আমি এ বছরের জন্য নিম্নলিখিত বিষয়গুলোতে জার্মানীতে এপ্লাই করেছিলাম,
১. Mechatronics- hochschule of ravensburg weingarten (already admission পেয়ে গেছি)
২. Computational Engineering- FAU Erlangen- Nurnberg
(already admission পেয়ে গেছি)
৩.Mechatronics - University of Siegen
(Result এই মাসে দিবে)
৪. Environmental Engineering- Tech. Univ. of Munich (TUM)
(Result এই মাসে দিবে)

আমার প্রশ্নগুলো হল,
১. আপনার কথা মত Computational Engineering এ আগ্রহ দেখিয়েছিলাম। কিন্তু ওরা যে লেভেল এর প্রোগ্রামিং এর knowledge চায় (C, C++, Java) তা আমার নাই। এমতাবস্থায় Computational Engineering পড়াটা কতখানি যুক্তিযুক্ত হবে?

২. যদি Mechatronics এ মাস্টার্স করতে চাই তাহলে hochschule এ করা বেটার নাকি University তে ?

৩. TUM এ Environmental Engineering পড়লে তার ডিমান্ডই বাঁ কতটুকু?

প্রশ্নগুলোর উত্তরগুলো যদি দিতেন খুব সহায়ক হত তাহলে। অথাবা আপনার মেইল আই,ডি, পেলে চ্যাট করা জেনে নিতে পারতাম। আমার মেইল আই,ডি, (abedin_01@yahoo.com)
১৪ জুন ২০১১; রাত ০১:৩৮
261132

Salam লিখেছেন : অভিনন্দন!
১. জার্মানিতে যে সাবজেক্টেই পড়েন, ট্যাকনিকাল হলে প্রোগ্রামিং জানতেই হবে... কোথায় ইন ডেপথ, কোথাওবা মোটামুটি... সিই তে আসতে পারেন, তবে কোমরে গামছা বাইন্ধা আইসেন.... নইলে খরব আছে... অবশ্য আমি কিছুটা পরামর্শ দিতে পারবো আশা রাখি...

২. আর ৩. মোকাররম ভাই ভাল বলতে পারবে...
২২
318774
২৯ জুন ২০১১; রাত ০৩:৩৬
sujon লিখেছেন : Environmental Engineering is good
for round the globe. Every city needs
Environmental Engineers. I put exampleshttp://www.mwhglobal.com/MWHGlobal/Job_Opportunities.html,
২৩
380449
১১ অগাস্ট ২০১১; বিকেল ০৪:৪৮
tipu sultan লিখেছেন : খুব তথ্য বহুল পোস্ট ।।।অনেক কিছুই জানলাম.।.।.।।আপ্নাকে অনেক ধন্যবাদ.।।
১১ অগাস্ট ২০১১; রাত ০৯:৩৪
347881

মোকাররম৭৬ লিখেছেন : আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য ধন্যবাদ
২৪
437662
২২ সেপ্টেম্বর ২০১১; বিকেল ০৪:১৩
Tamim লিখেছেন : আমি বিজনেজ এর স্টুডেন্ট, এমবিএ শেষ করে একটা জব করছি। জার্মানি তে মাস্টার্স করতে চাই। আমি মূলত নিচের বিষয়গুলো সম্পর্কে জানতে চাই।

১)জার্মানীতে কাজের সুযোগ কেমন? পড়াশোনার পাশাপাশি কাজ করে জীবনধারন করা সম্ভব?
২)পড়াশোনা শেষ করার পর চাকুরী এবং জার্মান নাগরিকত্ব পাবার সম্ভাবনা কেমন?

১ম দিকে জীবনধারনের জন্য ওড জব করতে হবে জানি সে ক্ষেত্রে কোন সিটি তে আসলে জব এর জন্য সুবিধা হবে। আর আমি যেহেতু বিজনেসের স্টুডেন্ট আমার জন্য জার্মানি কেমন হবে একটু জানাবেন।
২৫
680161
০৫ মার্চ ২০১২; সকাল ০৯:২৫
egypt12 লিখেছেন : প্রিয়তে রাখার মত দরকারি পোস্ট। ভাই আমার কোন তথ্য লাগলে দিবেন তো?
মন্তব্য লিখতে লগইন করুন
মোকাররম৭৬
পেশা গবেষনা, ন্যানো-পলিমার মডেলিং, ম্যাথমেটিক্যাল মডেলিং, নিউমেরিক্যাল মেথডস। কর্মস্থল এরল্যাঙগেন-নুরেমবার্গ ইউনিভার্সিটি,জার্মানী। নেশা নিউমেরিক্যাল প্রোগ্রামিং,পত্রিকা পড়া,আর টুকটাক লেখালেখি।